ইরানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত ১৩

 

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

 

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম দুটি জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) বেলুচিস্তানের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে ইরানে একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সড়ক দুর্ঘটনা ঘটলো। এর আগে, শনিবার (২১ ডিসেম্বর) রাজধানী তেহরান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় একটি আন্তঃনগর বাস খাদে পড়ে নয়জন যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন ১৪ জন।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদি আইআরএনএকে বলেছেন, প্রদেশের জাহেদান এলাকার কাছে জ্বালানি ট্রাক-বাসের সংঘর্ষে নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *