মহাসচিব বলেন, ‘বলতে দ্বিধা নেই যে, আমরা অসহনীয় তাপপ্রবাহের একটি দশক অতিবাহিত করলাম।’ তিনি উল্লেখ করেন, ‘গত দশকের প্রতিটি বছরই ছিল সবচেয়ে বেশি তাপপ্রবাহের। আর এর মধ্য দিয়েই জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব দৃশ্যমান হচ্ছে। এহেন অবস্থা থেকে পরিত্রাণে যথাযথ পদক্ষেপ গ্রহণে কালক্ষেপণের কোনোই অবকাশ নেই।’
তিনি বলেন, ‘কার্বন নিঃসরণ হ্রাসে সকলকে আন্তরিকভাবে সরব হতে হবে নিরাপদ বিশ্ব রচনার জন্য। আর এটি হচ্ছে সময়ের দাবি এবং যা করা অসম্ভব নয়।’
মহাসচিব বলেন, ‘আর্থিক সংকট লাঘবে এবং জলবায়ুর ন্যায্যতা নিয়ে লড়াইরত উন্নয়নশীল বিশ্বের সংকল্প নতুন বছরে মানবতার কল্যাণের পথকে সুগম করবে বলে আশা করছি। আর এমন সংকল্পের পথ বেয়েই মানবতার জয়গান ধ্বনিত হবে বিশ্বের প্রতিটি প্রান্তে, এ কামণা করছি।’
দৈনিক বিডি নিউজ / সাইফুল