সোনারগাঁয়ে চুনা ও ঢালাই কারখানায় তিতাসের অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানায় অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ভ্রাম্যমাণ আদালত।

 

আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক সুরজিত সাহা বলেন, দীর্ঘদিন যাবত অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে একটি চক্র চুনা কারখানা ও ঢালাই কারখানা চালিয়ে আসছিলো। দুইটি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি ভেঙে দেয়া হয়েছে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *