বানিয়াচংয়ে নাইন মার্ডার: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলার আসামি দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলার আসামি আজমিরীগঞ্জ উপজেলার বিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিরাট গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আব্দুল আওয়াল। অন্যজন একই উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সমীপুর গ্রামের দিনেশ চন্দ্র দাসের ছেলে প্রদীপ কুমার রায়।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন আজমিরীগঞ্জ থানার (ওসি) এ বি এম মাইদুল হাসান।

তিনি বলেন, আব্দুল আওয়াল ও দীপ কুমার রায় তারা দুইজন বানিয়াচংয়ের নাইন মার্ডার মামলার আসামি। তাদের বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *