নেত্রকোনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীর্ঘ বছর পর নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও মিছিল বের করেছে জেলা ছাত্রদল। 

আজ বুধবার দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয় পারলা ও আনন্দবাজারে। পরে সবাই একত্রিত একটি আনন্দ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।

এ সময় পুরো জেলায় জানজট সৃষ্টি হলেও দীর্ঘদিন পর ছাত্রদলের আনন্দ দেখে জ্যামে আটকা পথচারীরাও সবার অধিকার নিশ্চিত হওয়ার প্রত্যাশা করেন।

এ দিকে আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এছাড়াও জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের হয়ে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে জড়ো হয়।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *