নরসিংদী চেম্বার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৮ পরিচালক

 

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন প্যানেলের ১৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। গত শনিবার প্রার্থীতা প্রত্যাহারের দিন ব্যবসায়ীরা উভয়ের আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ১৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়। এরই প্রেক্ষিতে রবিবার নির্বাচন বোর্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৮ জনকে পরিচালক নির্বাচিত ঘোষণা করে। 

সূত্র জানায়, পরিচালকদের সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট হচ্ছেন প্যানেলের দলনেতা রাশেদুল হাসান রিন্টু। রিন্টু নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক এবং চৌয়ালা টেক্সটাইল শিল্ল মালিক সমিতির সভাপতি।

জানা যায়, জেলায় ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য সংখ্যা প্রায় ৬৭০০। এবারের নির্বাচনি তফসিল অনুযায়ী গত ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয়। নির্বাচনে সাধারন শ্রেণীতে ২১ জন প্রার্থী ও সহযোগী শ্রেণীতে ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন বোর্ড।

নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে সাধারণ শ্রেণীর ৯ জন ও সহযোগী শ্রেণীর ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বাকিদের বিনা প্রতিদ্বন্ধীতায় বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

সাধারণ শ্রেণীর নির্বাচিত পরিচালকরা হলেন রাশেদুল হাসান রিন্টু, আব্দুল কাইউম মোল্লা, মো. নাজমুল হক ভ‚ঞা, মো. দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মো. মোশারফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ছানাউল্লাহ (মিলন), নাসির আহমেদ রিগান, মো. মনির হোসেন, মো. নাসির উদ্দিন ও মো. রাজিবুল আলম।

সহযোগী শ্রেণীর নির্বাচিত পরিচালকরা হলেন হাসিব আহম্মেদ মোল্লা, মো. সারোয়ার হোসেন ভূঞা (ঝন্টু), আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মো. সোহেল সরকার ও ইফরান আহম্মেদ মোল্লা (রিপন)।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া জানান, তফসিল অনুযায়ী ২১ ডিসেম্বর নির্বাচনের দিন ছিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ শ্রেণীর ১২ জন ও সহযোগী শ্রেণীর ৬ জন পরিচালক নির্বাচিত হয়েছে। নির্বাচিত পরিচালকদের মধ্য হতে এক জন প্রেসিডেন্ট ও দুইজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *