দীঘিনালায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মোঃ হানিফ (৩০) নামে এক যুবকের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দীঘিনালা উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রবাস এলাকার গাছ থেকে লাশ  উদ্বারকরে দীঘিনালা থানা পুলিশ। 

 

জানা যায়, গতকাল রাতে মাহফিলে গিয়েছিল মোঃ হানিফ। কিন্তু সে রাতে আর বাড়ী ফিরেনি। সকাল সাড়ে ৭ টার দিকে গাছে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশ অবগত করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া জানান, আমারা খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *