অত্র মাদ্রাসার শিক্ষক মুফতি হাবিবুর রহমান জানান, শীতের মৌসুমে শিক্ষার্থীদের বসার ভালো কোনও ব্যবস্থা ছিল না। প্রচন্ড ঠান্ডার মধ্যেও পাকা মেঝেতে বসতে হতো। শুভসংঘের সদস্যরা জানার পর তারা শিক্ষার্থীদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে, সেই জন্য মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই আনন্দিত। যাদের উদ্যোগে ছাত্রদের বসার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য দোয়া করি যেন মহান আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে এবং শুভকাজ গুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন।
তারাকান্দা উপজেলা শুভসংঘ শাখার সভাপতি আবু সায়েম বলেন, জামিয়া হোসাইনিয়া মদীনাতুল উলূম মাদরাসা ও এতিম খানায় শীতের মৌসুমে ছাত্রদের পাশে থাকতে পেরে আমরাও উচ্ছ্বসিত। সামাজিক ও মানবিক কাজে বসুন্ধরা শুভসংঘ অনেক দূর এগিয়ে যাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সদস্য রাফি তালুকদার, নিহাল, দুর্জয়, ও পিয়াস।
বিডি নিউজ / সাইফুল