চট্টগ্রাম প্রেস ক্লাব ফ্যাসিবাদ মুক্ত হয়েছে : এরশাদ উল্লাহ

অনেক বিলম্বে হলেও চট্টগ্রাম প্রেস ক্লাব ফ্যাসিবাদ মুক্ত হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ বলেছেন, স্বৈরাচারের দোসররা যাতে মানুষের ভরসাস্থল এই প্রেস ক্লাবকে ফ্যাসিবাদের প্লাটফর্ম হিসেবে পুনরায় ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 

 

শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব দৈনিক আমার দেশ’র আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সাবেক সদস্য সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, ইঞ্জি. বেলায়েত হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস’র চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ এবং সাধারণ সম্পাদক সালেহ নোমান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, ৭১ টিভির বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম শিল্পী, বাসস’র বিশেষ সংবাদদাতা মিয়া মোহাম্মদ আরিফ, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, মোহাম্মদ আলমগীর প্রমুখ।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *