কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

 

কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২০ডিসেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়ার মোল্লা তেঘরিয়ায় হাজী শরীয়তুল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে কুষ্টিয়া শহর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলতাব হোসেন আলকা। সাধারণ সম্পাদক মো. লাকনুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর-কুষ্টিয়া অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল পরিচালক মো. আক্তারুজ্জামান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস.এম মুহসীন আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া শহর শাখা জামায়াতে ইসলামীর আমির মো. এনামুল হক, কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মো. আব্দুল কুদ্দুসসহ আরো অনেকে।

সম্মেলনে মো. লাকনুর রহমান বান্নাকে সভাপতি, মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মো. আজগর আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্যে বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *