কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে হামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সদর উপজেলার বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিনকে (৬২) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বৌলাই হাবিবনগর বাজার থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেফতার বোরহান উদ্দিন বৌলাই মূল সতাল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি বোরহান উদ্দিন। র‌্যাবের দলটি বৌলাই হাবিবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। গ্রেফতারের পর বোরহানকে সদর থানায় হস্তান্তর করা হয়।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *