হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বুধবার (২৮ মে) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটে গিয়ে নৌ-পুলিশের সদস্যরা এই আদেশ দেন। এর ফলে এদিন সকাল থেকে বন্ধ রয়েছে উপজেলার সঙ্গে সকল রুটে যাত্রী পারাপার।

নলচিরা ঘাটে নৌ-পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। ঘাটে ছোট ছোট নৌযানগুলোকে নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, হাতিয়া উপজেলা ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায় আছে। এজন্য নৌ-যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এদিকে হাতিয়ায় সাগর খুবই উত্তাল রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের মাছধরা ট্রলারকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *