ভালুকায় দুর্ধর্ষ ডাকাতিকালে মালামাল লুটের অভিযোগ

ময়মনসিংহের ভালুকার রাংচাপড়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার রাংচাপড়া গ্রামে মৃত আবুল হোসেনের ছেলে আশিকুর রহমানের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত তাকে বেধে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।আহত আশিকুর রহমানকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আশিকুর রহমান জানান, শনিবার ভোর চারটার দিকে তার বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল ভিতরে প্রবেশ করে প্রথমে টাকাপয়সা দিবি করে। টাকা না দিলে তাকে বেধে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার স্ত্রীর স্বর্ণের গহনা ও নগদ টাকা নিয়ে যায়। একই সময় ডাকাত দল নিজ তলার ভারাটিয়া শাহাবুদ্দিনের মাথায় অস্ত্র ঠেকিয়ে তার স্ত্রীর ও মেয়ের গলার চেইন ও ল্যাপটপ নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন মানিক জানান, ‘খবর পেয়ে দেখতে এসেছি। এমন ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি, দোষীদের খুঁজে বের করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *