বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদকের স্মরণে দোয়া মাহফিল

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির সাবেক কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও  নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রোকন উদ্দিন মোল্লা ও তার সহধর্মীনির স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার রোকন উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বাগবাড়ী কমপ্লেক্সে এর আয়োজন করা হয়।

রোকন উদ্দিন মোল্লার মেঝো ছেলে এ এন এমডি মহিউদ্দিন মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন এ এন মাঈন উদ্দিন মোল্লা, এ এন এমডি কুতুব উদ্দিন মোল্লা, এ এন এমডি খবির উদ্দিন মোল্লা, এ এন এমডি মাহতাব উদ্দিন মোল্লাসহ প্রয়াত মরহুম আলহাজ্ব রোকন উদ্দিন মোল্লা ও তার সহধর্মনীর পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব রোকন উদ্দিন মোল্লার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন উপস্থিত মেহমানরা। অনুষ্ঠানে মেজবানের আয়োজন করা হয়।

প্রয়াত আলহাজ্ব রোকন উদ্দিন মোল্লা দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, ধর্ম অনুরাগী, নারী ও ধর্মীয় শিক্ষার অগ্রদূত ছিলেন। তিনি উপজেলা সদরে গার্লস স্কুল, গার্লস ডিগ্রি কলেজ এবং রসুলপুরে ফাজিল মাদ্রাসাসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালের ২৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *