বগুড়ায় হাইওয়ে পুলিশের সচেতনতামূলক ক্যাম্পিং

 

বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়ক ব্যবহার ও থ্রি হুইলার বন্ধে বিশেষ সচেনতামূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টা থেকে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আজিজুল ইসলামের নেতৃত্বে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়। এসময় উপজেলার শেরপুর বাজার, ছনকাবাজার, মহিপুর, মির্জাপুর, বগুড়া বাজার গাড়ীদহ, শাজাহানপুরের মাঝিড়া, বি-ব্লক, লিচুতলা বাইপাস, শাজাহানপুর বাজারসহ, নয় মাইল, আড়িয়া বাজার এলাকায় মাইকিং ও থ্রি হুইলার চালকদের মহাসড়ক ব্যবহার না করার পরামর্শ দেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, মহাসড়কে থ্রি হুইলার সিএনজি, নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও থ্রি হুইলার যানবাহন চলাচল আইনত অপরাধ। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, চালকদের সচেতন করার পরও মহাসড়কে এসব নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধ হচ্ছে না। যার ফলে মহাসড়কের শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, মহাসড়কের শৃঙ্খলা রক্ষা ও আইন মেনে চলার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সকল প্রকার থ্রি হুইলার যানবাহন মহাসড়ক পরিহার করতে বলা হয়েছে। কেউ যদি আইন অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *