ফেনীতে এক গৃহবধূসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজন প্রবাসীর স্ত্রী ও অপরজন ভাসমান যুবক। তাঁদের মরদেহ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতরা হলেন শাহনাজ বেগম (১৯) ও মুহাম্মদ ডালিম (৩৫)। এর মধ্যে শাহনাজ ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের নতুনবাজার এলাকার মধ্যপ্রাচ্যপ্রবাসী আবদুল্লাহ আল ফাহিমের স্ত্রী। অপরজন ডালিম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মুহাম্মদ তোতাম্বর শেখের ছেলে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গৃহবধূসহ দুজনের মৃত্যুর কারণ ময়নাতদন্তে জানা যাবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ চলমান।
দৈনিক বিডি নিউজ / সাইফুল