নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ শুরু

 

নীলফামারীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শুরু হয়েছে তিন মাসের সেলাই প্রশিক্ষণ। সোমবার বিকালে জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের পূর্ব খোকসাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি বসুন্ধরা ফাউন্ডেশনের জৈষ্ঠ কর্মকর্তা (সমন্বয়) মো. মামুন।

এসময় বিশেষ অতিথির বক্তৃতা দেন কালের কণ্ঠের প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের নীলফামারী জেলা শাখার উপদেষ্টা ভুবন রায় নিখিল, নিউজটোয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আব্দুর রশিদ শাহ।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক দিপু রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন শুভসংঘের সদস্য মনি রায়, কুলসুম আক্তার, শোভা রায়, প্রশিক্ষক বিউটি আক্তার স্বপ্না, প্রশিক্ষণার্থী শাহনাজ আক্তার, আখি আক্তার প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দিপু রায় জানান, বসুন্ধরা গ্রুপের অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগের অংশে বসুন্ধরা শুভসংঘ জেলা সদর, সৈয়দপুর এবং জলঢাকা উপজেলায় একটি করে সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। এ তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে ৬০ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *