গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় কাভার্ড ভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক এস.আই. নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ ডিএসবিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সালতা উপজেলার নকুলহাটি গ্রামে। বাবার নাম মো. আব্দুল মান্নান মোল্লা।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তিনি আড়পাড়ায় ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। যেখানে ওলামা দলের কর্মী সম্মেলন হচ্ছিল তার পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। তিনি রাস্তা পারাপারের সময় টেকেরহাটগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। কাভার্ড ভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *