গাইবান্ধার সামাজিক-সাংস্কৃতিক ও শিশু সংগঠন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) শহরের ভিএইড রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শিশু-কিশোরদের ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বিচারক হিসেবে ছিলেন কবি-সাংবাদিক-আবৃত্তিকার অমিতাভ দাশ হিমুন, কবি সাংবাদিক রজতকান্তি বর্মন ও নৃত্য প্রশিক্ষক-শিক্ষক স্বপন কুমার সাহা।
প্রতিযোগিতায় ৫০জন শিশু-কিশোর অংশ নেয়। প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সম্পাদক সাংবাদিক উত্তম সরকার। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কণ, সংগীত, নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আগামী ৬ জানুয়ারি স্থানীয় পৌরপার্কের শহীদ মিনার চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে।
দৈনিক বিডি নিউজ / সাইফুল