দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬৭৬

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৭৬ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট গ্রেফতার করা হয় ১০৪১ জনকে।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৬৭৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট ১০৪১ ও অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৬৩৫ জন।

এই অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান ও রিভলবারসহ অন্যান্য অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *