মেহেরপুরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

 

মেহেরপুরের যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ উপলক্ষে মেহেরপুর কলেজ মোড়ে গণকবরের স্মৃতিসৌর্ধে ফুল দিয়ে রাস্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সিফাত মেনহাজ, এরপর মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম, সাবেক সভাপতি মাসুদ অরুণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়াও দিনটি পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের কার্যলয় চত্বরে দিনব্যাপী বিজয় মেলা, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

           দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *