ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

নরসিংদীতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস থেকে মিমতাজুল হাসান প্রতীক (১৮) নামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ছাত্রাবাস সিটি হাউস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রতীক আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

সিটি হাউজ ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার নাদিম ইসলাম বলেন, প্রতীক প্রতিদিনের ন্যায় সকালে কলেজে যায়। বিকেলে কলেজ ছুটির পর সে ছাত্রাবাসে এসে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে অন্য শিক্ষার্থীরা রুমের ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারা আমাদের এসে জানালে আমরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এসময় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার প্রতীককে মৃত ঘোষণা করেন।

আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, আমরা ছাত্রের আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। পরে তার ছাত্রাবাসে গেলে তাঁর বন্ধুরা আমাকে বাবা মাকে উদ্দেশ্য করে লেখা  চিরকুট সহ কয়েকটি চিরকুট দেয়। আমি এগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছি। তার পরিবার আসলে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ছাত্রাবাসে একজন শিক্ষার্থী আত্মহত্যা করার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *