তেহরানে বাংলাদেশিরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন : পররাষ্ট্র সচিব

ইসরায়েলি হামলার কারণে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাস কর্মচারীরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। রুহুল আলম সিদ্দিকী জানান, সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজ খবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

হামলার পরিণতি আরও ভয়াবহ হতে পারে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে।

রুহুল আলম সিদ্দিকী বলেন, ইরানের বেশিরভাগ অঞ্চল আক্রান্ত হয়েছে। ইসরায়েলি হামলার ভয়াবহতার ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যে তেহরানে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের নিরাপদে দূরে কোথাও রাখার জন্য বলা হয়েছে।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *