সংস্কার ব্যতীত গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব : ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, আগে হোক পরে হোক গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। আর সংস্কার ব্যতীত কোনো গ্রহণযোগ্য নির্বাচন হওয়া অসম্ভব।

রবিবার বিকেলে ভোলার বাংলাবাজারে ইসলামী আন্দোলন বাংলাবাজার আঞ্চিলক শাখার আয়োজনে এক গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, রাজনৈতিক দলগুলো তাদের সুবিধামতো নির্বাচন চাইবে, এটা দোষের কিছু নয়। তবে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে জনগণের স্বার্থের দিকে লক্ষ্য রাখতে হবে। কখন এবং কীভাবে নির্বাচন দিলে জনগণের স্বার্থরক্ষা হবে… নির্বাচন কমিশনকে সেভাবেই নির্বাচন আয়োজন করতে হবে, কোনো রাজনৈতিক দলের চাপে নয়।

গণসমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সম্পাদক মাওলানা এম. ওবায়দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেকসহ অনেকে।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *