ফকিরহাটে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা ‘জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার বাংলাদেশ’

 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং তা থেকে উত্তরণের করণীয় নিয়ে বাগেরহাটের ফকিরহাটে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার বনফুল মাধ্যমিক বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ ফকিরহাট উপজেলা সভাপতি অনিমেষ কুমার মজুমদারের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক হালিমা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিবুর রহমান।

Fokirhat shuvosongho

এসময় বক্তারা জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নির্মম শিকার। জাতীয় অভিযোজন পরিকল্পনায় ১৪টি ঝুঁকি চিহ্নিত হয়েছে, যার মধ্যে রয়েছে চরম উষ্ণতা, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততা বৃদ্ধি।

বক্তারা বিশ্ব নেতৃত্বের প্রতি কার্বন নিঃসরণ কমানো, অধিক বনায়ন, উপকূলীয় অঞ্চলে জলবায়ুসহিষ্ণু কৃষি উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরে শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই গুরুত্বটি শিক্ষার্থীদের বেশি করে উপলব্ধি করতে হবে। এ থেকে উত্তরণের জন্য তাদের জোরালো ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ নাসির উদ্দিন, ফকিরহাট উপজেলা কালেরকন্ঠের প্রতিনিধি মান্না দে, খুলনা জেলা শুভসংঘের সভাপতি বিপুল রায় চৌধুরী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দুলাল কৃষ্ণ রাহা, নিমাই কৃষ্ণ দাস, মাওলানা আব্দুর রব, শেখ  আব্দুর রব, মোহাম্মদ জিল্লুর রহমান, ইসমত জাহান, কবিতা দাশ, আলিজা সুলতানা, সংগঠনের উপদেষ্টা সৈয়দা রশ্মি প্রমুখ।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *