বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি প্রকাশ করা হয়।
আহ্বায়ক কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচ) শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের (৪০ ব্যাচ) শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনীককে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ৫৬ জন ও সদস্য হিসেবে ১১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।
দৈনিক বিডি নিউজ / সাইফুল