একটুখানি ছোট্ট ভুগোলের বাংলাদেশ। এখানকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড.ইউনুস।তিনি নোবেলজয়ী। তিনি অর্থনীতিবিদ তিনি সারা বিশ্বকে আকৃষ্ট করেছেন তাঁর কোলাটারাল অল্টারনেট আবিষ্কার করে।বিস্ময়ে বিহ্বল বিশ্বের তাবৎ অর্থবিজ্ঞানী অর্থনীতিবিদগণ।
কারণ দরিদ্র মানুষকে অর্থঋণ দেবার কোন মর্টগেজ তাদের জানা ছিলো না। তিনি আবিষ্কার করে গ্রামীন ব্যাংক সফলভাবে চালিয়ে দেখিয়ে দিতে পেরেছেন কিভাবে অর্থঋণ দেবার ব্যবস্থা করে রিকভারি হয়?
বিশ্বে তাঁর এ রেফারেন্স পাওয়ার এখন অনেক দামী।ছাত্র জনতা বুঝলেন, এ পাওয়ার কে কাজে লাগিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়ে যেতে হবে বাংলাদেশ কে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদিতে তিনি নিউইয়র্কে গেলেন। ছত্রিশ বছরের ইতিহাস কে নীরব সাক্ষী রেখে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ইতিহাস গড়ে দ্বি-পাক্ষিক মিটিং করলেন। মিটিং পুর্ব অভিবাদন দৃশ্য বিশ্বকে হতবাক করার মতো। মনে হয় ভাই কে ভাই গলায় জড়িয়ে আদর করার দৃশ্য।এ আদর আর ভালোবাসা কে পুঁজি করে বাংলাদেশ, দেশ মাতৃকাকে এগিয়ে নেয়ার পালা। শুভ হোক আপনার পথচলা।