পাকিস্তান সুপার লিগ তাদের প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, ‘রোমাঞ্চকর এক বছর শেষে অজি পাওয়ার হাউজ ডেভিড ওয়ার্নার পিএসএল ড্রাফটে নিবন্ধন করেছেন।’
এ বছরের ৮ এপ্রিল শুরু হবে পিএসএলের পরবর্তী মৌসুম, যা চলবে ১৯ মে পর্যন্ত। আসন্ন মৌসুমের ড্রাফট ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন ডেভিড ওয়ার্নার।
দৈনিক বিডি নিউজ / সাইফুল