জয়ার ‘নকশী কাঁথার জমিন’ দেখা যাবে যেসব সিনেমা হলে

ঘটনাবহুল বছর ২০২৪। বাংলাদেশের ইতিহাসে বছরটি স্মরণীয় হয়ে থাকবে। দেশজুড়ে নানা টালমাটাল পরিস্থিতির আঁচ লেগেছে শোবিজ অঙ্গণেও। তবে এ বছরটি অভিনেত্রী জয়া আহসানের জন্য বিশেষ কিছু। আপন গতিতে দুই বাংলায় সমানতালে কাজ করে চলেছেন এই অভিনেত্রী।

দেশের প্রেক্ষাগৃহে বছরটা শুরু হয়েছিল তার ‘পেয়ারার সুবাস’ দিয়ে। ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল নুরুল আলম আতিকের এই ছবিটি। এবার আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার ‘নকশী কাঁথার জমিন’ সিনেমা। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। এরইমধ্যে কোন কোন সিনেপ্লেক্সে এটি প্রদর্শিত হবে তার তালিকা জানা গেছে।

জানা যায়, রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, (মিরপুর), স্টার সিনেপ্লক্স- বলি আর্কেড, (চট্টগ্রাম), লায়ন সিনেমাস- (কেরানীগঞ্জ), সিনেস্কোপ- নারায়ণগঞ্জে এটি মুক্তি পাচ্ছে। এই তালিকা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

‘নকশী কাঁথার জমিন’ সিনেমায় কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান।

এতে দুই বোনের চরিত্রে জয়া ও ফারিহা শামস সেঁওতি অভিনয় করেছেন। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *