উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে দিনাজপুরে মানবন্ধন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দিনাজপুর। বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ব্যানার হাতে দাড়িয়ে ২৫ ক্যাডারের কর্মকর্তাবৃন্দ এ মানববন্ধন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. আশিকা আকবর তিশা, সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ওয়াহেদুল হক, আবু জাফর সায়েম,ডা. আবু সাখাওয়াত হোসেন, কৃষিবিদ রায়হান আলী, আনিসুজ্জামান প্রমুখ।
দৈনিক বিডি নিউজ / সাইফুল