৩০ কোটি ডলার পাচার শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

 

  • যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগ
  • শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বেপজাসহ ৯টি প্রকল্পে এসব দুর্নীতি হয়েছে 

     

    যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রোববার (২২ ডিসেম্বর) সকালে দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

  • এর আগে ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
    দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *