হাসপাতালে ছুটে গেলেন মির্জা ফখরুল, বললেন— সুহৃদকে হারিয়েছি

 

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টার মৃত্যুর খবরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান বিএনপির মহাসচিব। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি আমার সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এই সময়ে তার প্রয়োজন ছিল।’

এদিন সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির শীর্ষনেতারা।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *