‘শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ. ন. ম. শামসুল ইসলাম বলেছেন, ১৮ কোটি মানুষের দেশ এই বাংলাদেশ। এদেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী। শতকরা ৬০ ভাগ নিম্নবিত্ত শ্রমজীবী মেহনতি মানুষ। এই ৬০ ভাগ মানুষকে বাদ দিয়ে দেশে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ ছিলো বলেই দেশে পরিবর্তন এসেছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন শহরের জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভপতি মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, মহানগনগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবদুল জব্বার ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সেই সাথে দ্বি-বার্ষিক সম্মেলনে মো. আব্দুল মোমিনকে সভাপতি এবং মো. সোলায়মান হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে আগামী বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *