আর্থিক দুর্নীতির অভিযোগের বিষয়ে মুখ খুললেন হাসনাত আব্দুল্লাহ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।ফেসবুকে তিনি লিখেছেন, ‘কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি।
ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি- প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।’

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *