বাংলাদেশ থেকে ৬ খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছিল। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের (বিকেএফ) সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, নিলামে যাওয়া ৬ খেলোয়াড়েরই দল পাওয়ার কথা ছিল। এই কাবাডি লিগে ড্রাফটিং প্রক্রিয়া চালু আছে। আশা করছি, বাংলাদেশের ৬ জনই খেলতে পারবেন।
নেপাল কাবাডি লিগে অংশগ্রহণ করছে ৬ ফ্র্যাঞ্চাইজি। ১৭ জানুয়ারি শুরু হয়ে আসরটি শেষ হবে ১ ফেব্রুয়ারি। নেপাল ছাড়াও কাবাডি লিগের পরিকল্পনা নিয়েছে অন্য কিছু ফেডারেশনও। সেখানে খেলোয়াড় পাঠাতে যোগাযোগ রাখছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
দৈনিক বিডি নিউজ / সাইফুল