ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের। সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। এমন সমীকরণ নিয়ে আজ বুধবার (১৮ ডিসেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ।

কিংসটাউনের আর্নোস ভেলে স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৬টায় দুই দলের লড়াই শুরু হয়েছে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ব্যাট হাতে খুব বড় স্কোর করতে না পারলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সাত রানের নাটকীয় জয় তুলে নেয়। তাই দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। একই ভেন্যুতে ম্যাচ হওয়ায় মাঠের আচরণ সম্পর্কেও অবগত লিটন-মেহেদিরা।

বাংলাদেশের একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র‍্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোস্টন চেইস, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, আকিল হোসেন, ওবেড ম্যাককয়।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *