আফগান-কিউই টেস্টের দ্বিতীয় দিনও ভেস্তে গেল

ভেজা মাঠ ও খেলার উপযুক্ত না হওয়ায় দ্বিতীয় দিনের মতো আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট শুরু করা যায়নি। আজ মঙ্গলবার ভারতের গ্রেটার নয়ডায় দুই দলের টেস্টের দ্বিতীয় দিনও টস করা সম্ভব হয়নি।

আগের রাতের বৃষ্টির ফলে মাঠ ভেজা থাকায় প্রথম টেস্টের দিন পণ্ড হয়েছিল। যেখানে মাঠের ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় রৌদ্রোজ্জ্বল দিনেও সময়মতো মাঠে প্রস্তুত করা সম্ভব হয়নি।

আজ দ্বিতীয় দিনও একই সমস্যা দেখা দেয়। আগের রাতের ভারী বর্ষণের কারণে পানি জমে এক পর্যায়ে ডুবে যায় মাঠ। এদিন খেলা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়, টস ৯টায়। টসের আগেই ঘোষণা আসে, খেলার জন্য প্রস্তুত নয় মাঠ। বেলা ১২টায় হবে পর্যবেক্ষণ।

মাঠের সংশ্লিষ্টরা সকাল থেকে মাঠ শুকানোর কাজ চালিয়ে যান। এমনকি বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ও মাঠের কিছু অংশের ঘাস প্রতিস্থাপন করে চলে প্রস্তুতির কাজ। বিকাল ৩টায় মাঠ পর্যবেক্ষণের আরেকটি সময় দেওয়া হয়। শেষ পর্যন্ত স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *