আন্তর্জাতিক ও বিদেশি ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

        সাকিব আল হাসান।

বিসিবি জানিয়েছে, ইসিবির অধীনে করানো পরীক্ষার ফল আইসিসিও স্বীকৃতি দিয়েছে। যে কারণে সাকিবকে এখন আইসিসি অধীনে স্বীকৃত কোন পরীক্ষাগারে পুনরায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। যদি তিনি ওই পরীক্ষায় পাস করেন এবং বোলিং অ্যাকশনে ত্রুটি নেই এটা প্রমাণ হলেই আন্তর্জাতিক ও দেশের বাইরের টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন। তবে বিসিবির অধীনে ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে বাধা নেই তার।

আইসিসির বোলিং অ্যাকশন বিধির ১১.৩ ধারা অনুযায়ী, কোন জাতীয় ক্রিকেট ফেডারেশন কোন ক্রিকেটারের বোলিং অ্যাকশনে ক্রুটি পাওয়ার কারণে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করলে এবং আইসিসি ওই নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক নোটিশ পেলে তা স্বয়ংক্রিয়ভাবে আইসিসির স্বীকৃতি পায় এবং আইসিসির অধীনে টুর্নামেন্টে ও অন্যান্য বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টে নিষেধাজ্ঞা বলবৎ হয়।
দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *