অবশেষে হেলিকপ্টার শটের রহস্য জানালেন অঙ্কন

 

খুলনা টাইগার্সের বিপক্ষে গত মঙ্গলবার ২২ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। সেদিন ছক্কা মেরেছেন তিনি ছয়টি। তার মধ্যে ছিল হেলিকপ্টার শটও। যা আলাদাভাবে সবার নজর কেড়েছে। এবার তিনি নিজেই জানিয়েছেন এমন শট রপ্ত করার পেছনের গল্প।

সেই ম্যাচে ম্যান অব দা ম্যাচ হওয়া অঙ্কন দুদিন পর অনুশীলন শেষে মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। ২৫ বছর বয়সী এই কিপার-ব্যাটার জানালেন, বিশেষ ডেলিভারির জন্য বিশেষভাবে প্রস্তুত হতেই এই শট রপ্ত করেছেন তিনি।

অঙ্কন বলেন, ‘আমি শুধু চেয়েছি, বলটা কীভাবে টাইমিং করা যায়। আমার মনে হচ্ছিল, ওরকম ডেলিভারি আসতে পারে। তার জন্য ওই শটটা খেলতে পেরেছি।’

‘আমি ব্যক্তিগতভাবে অনুশীলন করেছি যে, ইয়র্কার বলে কীভাবে স্কোর করা যায়। ইয়র্কার বা লো ফুলটস সব…. ওখান থেকে আসা সবকিছু।’-যোগ করেন তিনি।

এই ম্যাচে তিনি ফিফটি করেন ১৮ বলে, বিপিএলে যা বাংলাদেশের কোনো ব্যাটারের দ্রুততম ফিফটি। তার ৫৯ রানের ইনিংসের স্ট্রাইক রেট ২৬৮.১৮। বিপিএলে ফিফটি ছোঁয়া ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম আড়াইশ স্ট্রাইক রেট এটি।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *