আজ শুক্রবার দেশের সার্বিক পরিস্থিতির আলোকে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশের বিরূপ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণের শেষ আশ্রয়স্থল আমাদের গর্বিত সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন শুরু করেছে। ফলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। ইতোমধ্যে সন্ত্রাসীরা গাঢাকা দিয়েছে। মব জাস্টিস- চাঁদাবাজি অনেকটা নিয়ন্ত্রণ এসেছে। লুটপাটের ঘটনা এখন আর তেমন শোনা যাচ্ছে না। সর্বত্র সেনাবাহিনীর অ্যাকশনকে জনগণ স্বাগত জানাচ্ছে।
দেশের সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সশস্ত্র বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিবৃতিতে তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি ধৈর্যের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন দেশ রক্ষায় অবতীর্ণ হয়েছেন। তার এই ভূমিকাকে আমরা স্বাগত জানাই। সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক ভূমিকায় মুগ্ধ হয়ে জনগণ এখন তাদের কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা করে। আমরা আশা করছি, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে।
দৈনিক বিডি নিউজ / তাহেরা