বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করলেই তো সংস্কার হয়ে যায় : এম এ মালিক

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করলেই তো সংস্কার হয়ে যায় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা মানে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। ২০২২ সালে ৩১ দফা রূপরেখা দেন তিনি। বাংলাদেশের মানুষ যদি ৩১ দফা পড়েন তাহলে বুঝতে পারবেন। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারলে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন ঘটাবেন।

পবিত্র হজ পালন শেষে রবিবার দেশে ফিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী দলের সভাপতি এস. এম. পবিত্র আল ইবাদত, সাধারণ সম্পাদক নাদিরা আক্তার, মো. এমরান মোল্লা, মো. হাসান ইমাম শাকিল, মফিজুর রহমান, সাইদুল ইসলাম, বকুল হোসেন, বেলাল আহম্মদ, গোলাম হোসেন ও আব্দুল বারিক।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *