‘যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক  মাফরুজা সোলতানা বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে দৌলতখান গজনবী স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন, ভবানীপুর  ইউনিয়নের সভাপতি মো. স্বপন, যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সানরাইজ কিন্ডারগার্টেন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ৬টি টিম অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *