মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরসহ গ্রেফতার ৬

 

রাজধানীর মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। 

 

জানা যায়, রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বসিলা সেনা ক্যাম্প থেকে তিন সেকশন সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর ও তার ৫ জন সহযোগীকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *