বুদ্ধিজীবী কবরস্থানে চীরনিদ্রায় শায়িত হবেন কবি হেলাল হাফিজ

 

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চীরনিদ্রায় শায়িত হবেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ।  

শনিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে সেখানে দাফন করার কথা রয়েছে।

এর আগে সকাল থেকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবর খোঁড়ার কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

এর আগে সকালে বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে পরীবাগের সুপার হোম নামে হোস্টেলের শৌচাগারের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায় বরেণ্য এই কবিকে। হোস্টেলের অন্য রুমের সদস্যরা তাকে দরজা ভেঙে সেখান থেকে উদ্ধার করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *