ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ

 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) অনার্স পাস ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।  

বৃহস্পতিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের হাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ. কে. এম. আক্তারুজ্জামান ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা-২০২২ এর ফলাফল হস্তান্তর করেন।

পরীক্ষায় পাসের হার যথাক্রমে  ১ম বর্ষ-৮৮.৩৯ শতাংশ, ২য় বর্ষ-৯২.৩৪ শতাংশ, ৩য় বর্ষ-৯১.৮৪ শতাংশ ও ৪থ বর্ষ-৯৭.৮৭ শতাংশ।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে। যেসব পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে তাদের সংশোধিত ফলাফল ৪৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

গত ১ জুলাই থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে ১ অক্টোবর শেষ হয়েছে এবং মৌখিক পরীক্ষা গত ২ থেকে ২৪ অক্টোবর শেষ হয়েছে। দেশব্যাপী ৮১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *