‘আওয়ামী লীগের কাউকে দলে আশ্রয় দিলে জড়িত বিএনপি নেতাদের বহিষ্কার করা হবে’

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আওয়ামী লীগের সুবিধাভোগী কাউকে বিএনপিতে আশ্রয় দেওয়া যাবে না। আওয়ামী লীগের সুবিধাভোগীদের বিএনপিতে আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে।শুক্রবার বিকালে বাগেরহাট আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপির সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাগেরহাটে সম্মেলনের মাধ্যমে বিএনপির ওয়ার্ড থেকে জেলা কমিটি গঠন সম্পন্ন করতে হবে।

সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। সভায় আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, কেন্দ্রীয় সদস্য শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, শেখ শমশের আলী মোহন, খাদেম নেয়ামুল নাসির আলাপ প্রমুখ।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *