মোদি-বাইডেন আলাপে ছিল বাংলাদেশ প্রসঙ্গও

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাদের বৈঠকে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গও। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, কোয়াড সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ অন্যতম আলোচিত ইস্যু ছিল। বিষয়টি নিয়ে নেতারা তাদের মত প্রকাশ করেছেন। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

উইলমিংটনে শনিবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত—এই চার দেশের জোট কোয়াড–এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জো বাইডেন ও নরেন্দ্র মোদি ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অংশ নেন।

নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকেরা বিক্রম মিশ্রিকে প্রশ্ন করেছিলেন, কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কি না। জবাবে তিনি বলেন, ‘আলোচনায় এই অঞ্চলের নানা বিষয় এসেছে। এসব বিষয় কোনো একটি পক্ষ বা অন্যান্য পক্ষের স্বার্থসংশ্লিষ্ট হতে পারে, কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনা এসেছে। বাংলাদেশ প্রসঙ্গও আলোচনা উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *