রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা প্রচারে রামপালে সমাবেশ

 

রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা প্রচারে বাগেরহাটের রামপালে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার শরাফপুর কেরামতিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বাইনতলা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সমাবেশ শেখ ফরিদুল ইসলাম বলেন, অন্তবর্তীকালীন সরকার নতুন করে রাষ্ট্র গঠনে যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তারই রূপরেখা দুই বছর আগে তারেক রহমান ঘোষণা দিয়েছেন। সুতরাং তারেক রহমান ঘোষিত এই ৩১দফা কাজে লাগালেই দ্রুত নতুন রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ‘মূলত ৩১ দফা কি তা সকলকে জানানোর জন্য এ সমাবেশের আয়োজন। বিএনপির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। সুতরাং আমাদেরকে সেই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে মিলেমিশে কাজ করতে হবে। তবে বিএনপির নাম ভাঙ্গিয়ে কাউকে কোন ধরনের দুর্বৃত্তায়নের সুযোগ দেয়া হবে না। আর তারেক রহমানের সকল নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।’

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *