যুবকের গলা কাটা লাশ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার নাউলী গ্রামে হাসান শেখ (৩০) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ওই গ্রামের একটি মাছের ঘেরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত হাসান নাউলী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, ৮ বছর কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে আড়াই মাস আগে দেশে ফেরেন হাসান। দুই মাস আগে তিনি বিয়েও করেন। নিহতের স্বজনরা জানান, প্রতিদিনই গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিতেন হাসান। কিন্তু রবিবার রাতে বাড়ি ফেরেননি তিনি। ভোরে স্থানীয়রা একটি মাছের ঘেরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, পূর্ব শত্রুতা বা পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *