বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেফতার

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।জানা যায়, নাছির উদ্দিন অপু দেশের বাইরে চলে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমান বন্দর থানা হস্তান্তর করে।নাছির উদ্দিন অপু উত্তর চরচান্দিয়া গ্রামের মৃত মৌলভি মফিজুর রহমানের ছেলে।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়জিদ আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *